Copyright 2003-2011 UNITED DIGINET. All Rights Reserved

www.goldnewsindia.com
The Zodiac is made up of 12 different sun signs. Your date of birth determines which one you are.If we visualize a lane in the sky at just about 18 degrees arc in the breadth surrounding the earth in an east west direction, collection of stars will come into view to be in fact fixed with admiration to earth along this fantasy path. There are 27 groups of stars in the path which are acknowledged by Vedic Astrology. These clusters of stars in the fantasy path are identified as zodiac(Rashiphal).

Rashiphal
                   ২০১১ সালের বর্ষগত রাশিফল

মেষরাশির ২০১১ সালের ভাগ্যফল
ভাগ্য- এ বছর আপনার ভাগ্য আপনাকে নিয়ে খেলা করবে। হঠাৎ কোন বিবাদ ও মামলায় বিরাট অর্থক্ষতি হতে পারে। চাকুরিতে শত বাধা থাকলেও আপনার পদোন্নতি ও ভালো স্থানে বদলি হবে।কর্মক্ষেত্রে নতুন পরিবর্তন যোগ আছে। বেকারদের চাকুরি লাভ ও লটারীতে প্রাপ্তি যোগ আছে। ব্যবসায়ে প্রথম চারমাস সর্বদা সতর্ক থাকবেন। অংশীদারের সঙ্গে বিবাদ হতে পারে। যারা চা, চিনি, গুড়, কয়লা, পাথর, লোহা, অভ্র, বালি, রত্ন, সোনা, ইমারতি, বস্ত্র, পশম ও এজেন্সীর ব্যবসা করেন তারা ভালোই লাভবান হবেন।মহিলাদের ভাগ্য- এ বছর মহিলাদের সময় শুভ। তবে বেশী জেদের জন্য বিপরীত লিঙ্গের সঙ্গে বিবাদ। কর্মক্ষেত্রে উন্নতি। প্রেমে শুভ। কোন ব্যক্তির দ্বারা ক্ষতি।প্রতিকার- শ্বেতপ্রবাল ১৩।১৪ রতি ও গোমেদ ৬।৮ রতির মধ্যে, অভাবে অনন্তমূল, ক্ষীরিকা, শ্বেতচন্দনের মূল, মঙ্গল, শুক্র বা শনিবার ধারণীয়।

বৃষরাশির ২০১১ সালের ভাগ্যফল
ভাগ্য- এ বছর আপনার নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যাবে। নিজের উপর দৃঢ় আস্থা এবং ভগবানের উপর অকুন্ঠ ভরসা রেখে অগ্রসর হবেন। কোন বিপরীত লিঙ্গ থেকে সাহয্য লাভ করবেন। চাকুরিতে আপনার পদোন্নতি ও ভালো স্থানে বদলি হবে। বেকারদের চাকুরি লাভ ও লটারীতে প্রাপ্তিযোগ আছে। ব্যবসায়ে প্রথম চারমাস সর্বদা সতর্ক থাকবেন। অংশীদারের সঙ্গে বিবাদ হতে পারে।মহিলাদের ভাগ্য- নারীদের সময় খুব ভালো যাবেনা। বিশেষ করে দাম্পত্য জীবনে অশান্তি। কোন সন্তানের জন্য চিন্তা। সম্ভবস্থলে সন্তানলাভ ও চাকুরিতে উন্নতি। বিদ্যায় বাধা। স্বাস্থ্য বিশেষ সুবিধার নয়। উদর, জরায়ু, ঋতু ও নেত্র ব্যাধিতে ভুগবেন।প্রতিকার- গোমেদ ৮ রতি এবং রক্ত প্রবাল ১৩ রতি অভাবে অনন্ত ও শ্বেতচন্দনের মূল, শনি ও মঙ্গলবার ধারণীয়।

মিথুনরাশির ২০১১ সালের ভাগ্যফল
ভাগ্য- তিনটি অতি ভালো সুযোগ কোন বিদেশী বন্ধুর দ্বারা পাবেন ও তার ফলে ভাগ্যক্ষেত্রে শুভই হবে বলে মনে করি। এ বছর বেকারদের চাকুরিলাভ ও লটারীতে অর্থপ্রাপ্তির আশা আছে। যারা ডাক ও তার, রেল, শিক্ষা, পুলিশ, বন্দর, ব্যাঙ্ক, বীমা ও সেচদপ্তরে কাজ করেন, তাঁদের পদোন্নতিতে বাধা এবং শাস্তিমূলক বদলির সম্ভাবনা। তবে অন্যান্য বিভাগের কর্মীদের পক্ষে শুভ। যারা কাগজ, খাদ্যশস্য, মদ, মাছ, ঔষধ, এজেন্সী, তামাক, উল ও ট্রান্সপোর্টের ব্যবসা করেন তারা ভালোই লাভবান হবেন। অংশীদারী ব্যবসায় মন্দা।মহিলাদের ভাগ্য- দাম্পত্য জীবনে শান্তি বিঘ্নিত হবে। চাকুরীতে বাধা। প্রেমে ভুল বোঝাবুঝি। বিবাহ মোটামুটি ভালোই হবে।প্রতিকার- পীত পোখরাজ ও গোমেদ ৬।৮ রতি অভাবে বামনহাটি ও শ্বেতচন্দনের মূল মঙ্গল বা বৃহষ্পতিবার ধারণীয়। 

কর্কটরাশির ২০১১ সালের ভাগ্যফল
ভাগ্য- চাকুরিতে বদলি ও পদোন্নতির যোগ থাকলেও প্রথমে প্রভূত বাধার সৃষ্টি হবে। চাকুরির ক্ষেত্রে কোন উপকৃত বন্ধু শত্রুতা করবে। বেকারদের চাকরী লাভের যোগ আছে। যারা কল-কারখানায়, বন্দর, পুলিশ, সামরিক, আবগারী, খনি ও সেচ দপ্তরে চাকুরি করেন, তাঁদের ভাগ্য সুপ্রসন্ন। তাঁদের উপরওয়ালা তাঁদের নানা দিক থেকে নানা দিক থেকে উপকার করবেন। যারা ব্যবসা-বানিজ্য করেন, তারা ১৫ই মে-র পর থেকে শুভ ফল পাবেন। কারুর সহায়তায় নতুন ব্যবসায়ে হাত দেবেন। চা, চামড়া, খাদ্যবস্তু, ঔষধ, রাসায়নিক, মিষ্টান্ন, খনিজ পদার্থ ও পাট-এর ব্যবসায়ীরা বিশেষ লাভবান হবেন। এ বছর লটারীতে অর্থপ্রাপ্তির যোগ প্রবল।মহিলাদের ক্ষেত্রে- আপনাদের ভাগ্য, এ-বছর অনেক অনেকদিক থেকে শুভ। বিদ্যা ও চাকুরির মনোবাঞ্ছা পূর্ণ হবে। স্বাস্থ্য ভালো যাবেনা। সৎপাত্রে বিবাহ হবে। স্ত্রী-ব্যাধি, জন্ডিস, বাত এবং কন্ঠ-কর্ণ-চক্ষুরোগে আক্রান্ত হতে পারেন। স্বামী ও এক সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না।
প্রতিকার- বৈদুর্য্যমণি (ক্যাটস আই) অভাবে অশ্বগন্ধা, শ্বেতবেড়েলা ও বৃহদ্দারকের মূল। শনি ও বুধবার ধারণীয়।        

সিংহরাশির ২০১১ সালের ভাগ্যফল
ভাগ্য- এ বছর বহু রোজগার করার সুযোগ-সুবিধা লাভ করবেন। যারা রেল, বিমান, বন্দর, খনি, আয়কর, বন, কেমিক্যাল ও শিক্ষা দপ্তরে কাজ করেন তাঁদের কর্মক্ষেত্রে উন্নতি। চাকুরীতে প্রমোশন হবেই। চাকুরির জন্য বিদেশ বা দূরে ভ্রমণও হতে পারে। বন্দর, ইঞ্জিনিয়ারিং, খনি, লৌহ কারখানা, স্বাস্থ্য, বন, বিক্রয়কর, ইমারতি ও রেল-দপ্তরের কর্মীদের সময় শুভ। ব্যবসায়ীদের সময় ভাল। চা, চামড়া, খনিজদ্রব্য, সাবান, তৈল, প্লাস্টিক, সুরা, পোলট্রি ব্যবসায়ীদের শুভ সময়।মহিলাদের ক্ষেত্রে- আপনাদের ভাগ্য, এ বছর অনেকদিক থেকে শুভ। বিদ্যা ও চাকুরীর ক্ষেত্রে মনোবাঞ্ছা পূর্ণ হবে। প্রেমে আনন্দ। সন্তান লাভ যোগ আছে। অবিবাহিতদের সৎপাত্রে বিবাহ হবে। স্ত্রী-ব্যাধি, জন্ডিস, বাত এবং কন্ঠ-কর্ণ-চক্ষুরোগে আক্রান্ত হতে পারেন।প্রতিকার- পান্না ও গোমেদ যথাক্রমে ৬।৮ রতির মধ্যে। অভাবে বৃহদ্দারক ও শ্বেতচন্দনের মূল বুধ ও শনিবারে ধারণীয়। 

কন্যারাশির ২০১১ সালের ভাগ্যফল
ভাগ্য- এ বছর শিক্ষা, ব্যাঙ্ক, বীমা, পুলিশ, সামরিক, বন্দর ও বন দপ্তরে যারা চাকুরি করেন, তাঁদের কর্মে খ্যাতি, পদোন্নতি। এছাড়া চিকিৎসক, আইন, ব্যবসায়ী, সাহিত্যিক, সরকারী ঠিকাদার, প্রকাশক, প্রেস-মালিক, পশুখাদ্য, পাট ব্যবসায়ী, এজেন্সী ব্যবসায়ীরা মোটামুটি ভালোই লাভ করবেন।মহিলাদের ভাগ্য- প্রেম ও চাকুরিতে মনোবাঞ্ছা পূর্ণ হবে। লেখাপড়ায় বাধা। মানসিক অশান্তি, মাতার ও ভ্রাতার স্বাস্থ্যহানি।প্রতিকার- ইন্দ্রমুখী নীলা ৫।৭ রতি, অভাবে শ্বেতবেড়েলা ও ক্ষীরিকামূল। বুধ ও শনিবার ধারণীয়। 

মকররাশির ২০১১ সালের ভাগ্যফল
ভাগ্য- এই রাশির জাতক-জাতিকারা মানসিক অশান্তিতে ভুগবেন। অর্থ সঞ্চয়ের দিকে মন দিন। চাকুরিক্ষেত্রে আস্তে আস্তে পদোন্নতির যোগ। যারা ব্যাঙ্ক, বীমা, শিক্ষা, স্বাস্থ্য, শুল্ক, বন্দর, বিমান, বন-দপ্তর ও খনিজ বিভাগে কাজ করেন তাঁদের উন্নতির সম্ভাবনা। এরা যে কোন কাজে হাত দিয়ে তার কর্মকুশলতার জন্য জীবনের প্রথম থেকে ভাল অর্থ উপার্জন করতে সক্ষম হয়। জীবনের শুরু ও জীবনের শেষ হয় সমৃদ্ধির মধ্য দিয়ে। মাঝে মাঝে কিছু বাধা বিপত্তি হতে পারে। ৩৬-৩৮ বর্ষে পৈতৃক বা হঠাৎ কিছু পেতে পারে।
মহিলাদের ভাগ্য- এ বছর মোটামুটি ভালো। লেখাপড়াতে বাধা। চাকুরি ও প্রেমে শুভ। স্বামী ও সন্তানদের স্বাস্থ্য ভালো যাবেনা। 
প্রতিকার- পীতমুক্তা ৩।৪ রতি বা চন্দ্রকান্তমনি ১০।১২ রতি ও গোমেদ ৬।৮ রতির মধ্যে। অভাবে বামনহাটি, ক্ষীরিকা ও শ্বেতচন্দনের মূল, শনি, সোম বা মঙ্গলবার ধারণীয়।  

কুম্ভরাশির ২০১১ সালের ভাগ্যফল
ভাগ্য- এ বছর আপনাদের ভাগ্য দোদুল্যমান অবস্থায় থাকবে। স্বাধীন কাজে, সামরিক, পুলিশ অথবা কৃষি-সেচ দপ্তরের লোকদের চাকুরিতে পদোন্নতি ও কর্মে পরিবর্তন যোগ আছে। অবশ্য ব্যবসা-বানিজ্যে সুনাম বৃদ্ধি ও অর্থলাভের যোগও প্রবল। কিন্তু অংশীদারী ব্যবসায়ে মামলা ও উপকৃত বন্ধুর দ্বারা ক্ষতি। পৈতৃক বিষয় সম্পত্তির একটি সুরাহা হবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সি-এ এবং শিক্ষাবিদ্‌ ও আইন-ব্যবসায়ীরা কিছু সুযোগ-সুবিধা লাভ করতে পারেন।মহিলাদের ভাগ্য- নারীদের সময় খুব ভালো যাবেনা। বিশেষ করে দাম্পত্য জীবনে অশান্তি। কোন সন্তানের জন্য চিন্তা, চাকুরিতে উন্নতি। প্রেমে মান-অভিমান। বিদ্যায় বাধা।প্রতিকার- গোমেদ ৬।৮ রতি এবং প্রবাল ১২।১৩ রতি, অভাবে অনন্ত ও শ্বেতচন্দনের মূল, শনি ও মঙ্গলবার ধারণীয়।

মীনরাশির ২০১১ সালের ভাগ্যফল
ভাগ্য- অর্থের ক্ষেত্রে সাময়িক কষ্ট। সামরিক, পুলিশ, রেল, ডাক-তার, বিমান, বন্দর, সেচ, কৃষি, বিদ্যুৎ, ব্যঙ্ক ও শিক্ষা দপ্তরের কর্মীদের সময় অনেকটা শুভ ও কর্মে শুভ পরিবর্তন। ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইনবিদ, নাট্যকার, পরিচালক ও রাজনীতিবিদদের ক্ষেত্রে এ বছর অশুভ। ব্যবসায়ীদের সময় শুভ। নানাদিক থেকে আয়বৃদ্ধি হবে। অর্থ-সংকট দেখা দিলে ঠিকমতো অর্থ পাবেন। কোন নতুন ব্যবসায়ে লিপ্তও হতে পারেন।মহিলাদের ভাগ্য- একই ফল লাভ হবে। তবে চাকুরি ও প্রেমের ক্ষেত্রে অশুভ। সন্তান হওয়ার সময় সতর্ক থাকবেন।প্রতিকার- বসরাই মুক্তা (পীত) ৩।৪ রতি ও গোমেদ ৬।৮ রতি, অভাবে বামনহাটি, ক্ষীরিকা ও শ্বেতচন্দন মূল, সোম, মঙ্গল ও শুক্রবারে ধারণীয়। 

তুলারাশির ২০১১ সালের ভাগ্যফল
ভাগ্য- এ বছর ভাগ্য আপনার মোটামুটি অনুকূল। চাকুরিতে পদোন্নতির যোগ। যারা ব্যাঙ্ক, বীমা, শিক্ষা, খনিজ, আয়কর, পররাষ্ট্র ও নৌ-দপ্তরে কাজ করেন তাঁদের সময় খুবই শুভ। বেকারদের চাকরি লাভ ও লটারীতে প্রাপ্তিযোগ আছে। যারা পেট্রোল, তেল, খনিজদ্রব্য, পুস্তক, কাগজ, প্রেস, কয়লা, মনোহারী ও ইমারতী ব্যবসায়ে লিপ্ত, তাঁদের পক্ষে শুভ সময়। মহিলাদের ভাগ্য- উক্ত ফললাভ। তবে চাকরী ও প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাবেন। মনোবাঞ্ছা পূর্ণ হবে।
প্রতিকার- ইন্দ্রমুখী নীলা ৫।৭ রতি অভাবে শ্বেতবেড়েলা, বৃহদ্দারক ও ক্ষীরিকামূল শনি ও বুধবার ধারনীয়।

বৃশ্চিকরাশির ২০১১ সালের ভাগ্যফল
ভাগ্য- এ বছর ভাগ্য আপনার প্রতি সুপ্রসন্ন। কর্মে অস্থিরভাব হ্রাস পাবে এবং ভালোস্থানে বদলিও হবেন। লটারীতে টাকাও পেতে পারেন। যারা ব্যাঙ্ক, বীমা, শিক্ষা, স্বাস্থ্য, শুল্ক, বন্দর, বিমান, বন-দপ্তর ও খনিজ বিভাগে কাজ করেন তাঁদের পদোন্নতি দেখবার মতো। যারা ওষুধ, রাসায়নিক সার, কৃষির যন্ত্রপাতি, শস্য, কয়লা, অভ্র, কাঠ, ইমারতি, পুস্তক, প্রেস ও লোহার ব্যবসায়ে লিপ্ত আছেন, তাঁদের এ বছর লাভের মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। মহিলাদের ভাগ্য- এ বছর বিশেষ ভালো নয়। লেখাপড়াতে বাধা। চাকুরি ও প্রেমে শুভ। স্বামী ও সন্তানদের স্বাস্থ্য ভালো যাবেনা।প্রতিকার- পান্না ও গোমেদ যথাক্রমে ৬ ও ৮ রতি, অভাবে বৃহদ্দারক ও শ্বেতচন্দনের মূল বুধ ও শনিবার ধারণীয়।

ধনুরাশির ২০১১ সালের ভাগ্যফল
ভাগ্য- দাম্পত্য সম্পর্ক বিশেষ সুখকর নয়। সন্তানদের স্বাস্থ্য উদ্বেগ সৃষ্টি করতে পারে। পিতার জন্য আপনি বেশী চিন্তা করবেন ও পিতার সুখ ও সাচ্ছন্দের দিকে তীক্ষ্ণ নজর দেবেন। মাতার কাছ থেকে বঞ্চিত হতে পারেন। মাতুল বা কাকার দ্বারা উপকৃত হবেন। আপনার নিজস্ব বাড়ি ও গাড়ি হতে পারে। চাকুরিতে উন্নতি হবে ২রা আগস্টের পর। ব্যাঙ্ক, বীমা, বন্দর, আয়কর, কৃষি, সেচ, বন ও বিদ্যুৎ বিভাগের কর্মীদের সময় শুভ।মহিলাদের ভাগ্য- শুভ সময়। চাকুরি ও সংসারে উন্নতি। সামাজিক মান বৃদ্ধি। সম্ভবস্থলে সন্তানলাভ। কোন বন্ধু উপকারে আসবেন। স্বাস্থ্য ভালো যাবে।প্রতিকার- ইন্দ্রমুখী নীলা ৫।৭ রতি, অভাবে শ্বেতবেড়েলা ও ক্ষীরিকামূল বুধ ও শনিবার ধারণীয়।